প্রশমন বিক্রিয়া

প্রশমন বিক্রিয়া

প্রশমন বিক্রিয়া হলো কেমিস্ট্রির সবচেয়ে শান্তিপূর্ণ ঘটনা

এসিড আর ক্ষার হলো দুজন ঝগড়াটে বন্ধু। একজন টক স্বাদের, আরেকজন কষা স্বাদের। এরা যখন একে অপরের সাথে মেশে (বিক্রিয়া করে), তখন তাদের সব রাগারাগি পানি হয়ে যায়। আর তারা দুজন মিলে একটা শান্তশিষ্ট নতুন বন্ধু (লবণ) তৈরি করে।

এই যে এসিড আর ক্ষার মিলে নিজেদের ধর্মকে শেষ করে দিয়ে একদম নতুন জিনিস—লবণ আর পানি—তৈরি করে, এই বিক্রিয়াটিকেই প্রশমন বিক্রিয়া (Neutralization Reaction) বলে।

সোজা কথায়, সূত্রটা হলো:

এসিড + ক্ষার → লবণ + পানি

কিছু উদাহরণ দেখি:

HCl (এসিড) + NaOH (ক্ষার) → NaCl (লবণ) + H₂O (পানি)

এখানে হাইড্রোক্লোরিক এসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড (কস্টিক সোডা) মিলে আমাদের পরিচিত খাবার লবণ (সোডিয়াম ক্লোরাইড) আর পানি তৈরি করছে।

H₂SO₄ (এসিড) + 2NaOH (ক্ষার) → Na₂SO₄ (লবণ) + 2H₂O (পানি)

এখানে সালফিউরিক এসিডের দুটো H⁺ আছে। তাই ঝগড়াটা মেটানোর জন্য দুজন (2) NaOH লেগেছে। এজন্যই বিক্রিয়াটা ব্যালান্স করার সময় NaOH এর আগে 2 বসেছে।


আমাদের প্রতিদিনের জীবনে প্রশমন বিক্রিয়া

আমরা নিজের অজান্তেই প্রতিদিন অনেকবার এই বিক্রিয়া ব্যবহার করি!

১. পেটের এসিডিটি হলে:

Mg(OH)+2HClMgCl+2HO

২. দাঁত মাজার সময়:

৩. কৃষিকাজে মাটির উর্বরতা বাড়াতে:

Powered by Forestry.md